ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণায় শুরু নোবেল সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৯, ০৫-১০-২০২৬ | আপডেট: ৩:১৯, ০৫-১০-২০২৬

চিকিৎসাবিজ্ঞানের নোবেল ঘোষণায় শুরু নোবেল সপ্তাহ

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার সপ্তাহ। সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এ পুরস্কার ঘোষণা করা হবে।

গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল ও ডা: শিমন সাকাগুচি। রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কীভাবে কাজ করে এবং কীভাবে তা নিজের শরীরের কোষকে আক্রমণ করা থেকে বিরত থাকে—এ বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তারা এ সম্মান পান।

তাদের গবেষণায় শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কে নতুন ধারণা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, টাইপ-১ ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও লুপাসের মতো অটোইমিউন রোগ বোঝার ক্ষেত্রে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ।

চিকিৎসাবিজ্ঞানের পুরস্কারের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এরপর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কোনো একক ব্যক্তি, একাধিক বিজয়ীর ছোট দল কিংবা কোনো প্রতিষ্ঠান—যে-ই পুরস্কারটি পাক, অর্থমূল্য একই থাকবে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন