শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৭, ০৫-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি এ বছরের চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, পিটার হেগম্যান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে একটি প্রোটিন আবিষ্কার করেন। তারা দেখতে পান, এই প্রোটিন কোনো কোষে প্রবেশ করানো হলে সেটি আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।
অন্যদিকে, কার্ল ডেইসেরথ ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করান। এরপর ওই কোষে নীল আলো প্রয়োগ করে তিনি স্নায়বিক সংকেত চালু বা ট্রিগার করতে সক্ষম হন। পরে জীবিত ইঁদুরের মস্তিষ্কেও স্নায়ুকোষের জন্য আলো-নিয়ন্ত্রিত এ সুইচ কার্যকর বলে দেখান তিনি। আলো ব্যবহার করে স্নায়বিক সংকেত নিয়ন্ত্রণের এ পদ্ধতিই বর্তমানে ‘অপটোজেনেটিকস’ নামে পরিচিত।
এদিকে, এখন পর্যন্ত ২৩২ জন ব্যক্তি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। সবচেয়ে কম ৩১ বছর বয়সে এ পুরস্কার পেয়েছিলেন কানাডার ফ্রেডেরিক ব্যান্টিং। আর সবচেয়ে বেশি ৮৭ বছর বয়সে চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের পেটন রোস।
এমপি/ আরআই