শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৪০, ২৭-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১ কোটি শেয়ার প্রতিটি ১৪ থেকে ১৬ ডলার দামে বিক্রির প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬০৮ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাপনিমেড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ও সংশ্লিষ্ট রোগের জন্য মুখে খাওয়ার ওষুধ উন্নয়নে কাজ করছে। তাদের প্রধান ওষুধ এডি১০৯ প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার সেবনযোগ্য একটি ট্যাবলেট।
কোম্পানিটি জানিয়েছে, আইপিও থেকে সংগ্রহ করা অর্থ ওষুধটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বাজারজাতকরণ এবং নতুন ওষুধের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে।
জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিওনোগি অ্যান্ড কো. অ্যাপনিমেডের অন্যতম বিনিয়োগকারী। প্রতিষ্ঠানটি ‘এ-পি-এম-ডি’ প্রতীকে নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করেছে।
বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে দীর্ঘ মন্দার পর আবারও বায়োটেক কোম্পানিগুলোর আইপিও বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
এমপি/ আরআই