শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৫, ২৯-০৭-২০২৬ | আপডেট: ৭:১৫, ২৯-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ম্যানকাইন্ড করপোরেশনের তৈরি ফিউরোসিক্স রেডিফ্লো নামের এই স্বয়ংক্রিয় ইনজেকশন বাড়িতে বসেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ফিউরোসেমাইড, যা শরীর থেকে অতিরিক্ত পানি ও ইলেক্ট্রোলাইট বের করতে সহায়তা করে।
এতদিন হার্ট ফেইলিউর রোগীদের শরীরে অতিরিক্ত তরল জমলে সাধারণত হাসপাতালে গিয়ে শিরায় (আইভি) ফিউরোসেমাইড নিতে হতো। নতুন এই ইনজেকশন ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওষুধ শরীরে পৌঁছে দেয়।
এফডিএর অনুমোদনের পেছনে থাকা গবেষণায় দেখা গেছে, নতুন অটোইনজেক্টরটি শিরায় দেওয়া ফিউরোসেমাইডের মতোই কার্যকরভাবে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি, সোডিয়াম ও পটাশিয়াম নিঃসরণে সক্ষম।
এর আগে একই কোম্পানির তৈরি ফিউরোসিক্স অন-বডি ইনফিউজার ২০২২ সালে অনুমোদন পেয়েছিল। তবে সেটি পাঁচ ঘণ্টা ধরে ওষুধ সরবরাহ করত। নতুন রেডিফ্লো ইনজেকশন ব্যবহারে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড।
কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে ফিউরোসিক্স রেডিফ্লো চলতি বছরের আগস্টের শেষ নাগাদ পাওয়া যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শরীরে অতিরিক্ত তরল জমা হওয়া হার্ট ফেইলিউর রোগীদের জন্য বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। নতুন এই প্রযুক্তি রোগীদের দ্রুত চিকিৎসা পেতে এবং বারবার জরুরি বিভাগে যাওয়ার প্রয়োজন কমাতে সহায়তা করতে পারে।
এমপি/ আরআই