শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২৫, ৩০-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
নতুন অনুমোদন পাওয়া ওষুধগুলো হলো ওওজি, সিমাসান, জেম্পনিও, সেমাভি এবং অরসেমা। সবগুলো ওষুধের সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে কৃত্রিমভাবে উৎপাদিত সেমাগ্লুটাইড।
আনভিসা জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষায় ওজেম্পিকের সঙ্গে তুলনামূলক কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে এসব ইনজেকশনের অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের পাশাপাশি এগুলো প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, বিশেষ করে যারা প্রচলিত মুখে খাওয়ার ওষুধ মেটফরমিন সহ্য করতে পারেন না।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, সেমাগ্লুটাইড ও লিরাগ্লুটাইডভিত্তিক ওষুধের নিবন্ধন জট দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জমা পড়া ২৪টি সম্ভাব্য ওষুধের মধ্যে ১১টির মূল্যায়ন শেষ হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল, নথিপত্র পর্যালোচনা ও উৎপাদন কারখানা পরিদর্শনের পর এখন পর্যন্ত ছয়টি ওষুধ অনুমোদন পেয়েছে।
চলতি বছরের মে মাসে ব্রাজিলে প্রথম কৃত্রিম সেমাগ্লুটাইড ইনজেকশন হিসেবে স্থানীয় ওষুধ কোম্পানি ইএমএসের ওজিভি অনুমোদন পেয়েছিল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর বলছে, লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি ব্রাজিলে সাম্প্রতিক সময়ে ওজন কমানোর ইনজেকশনের ব্যবহার দ্রুত বাড়ছে, যা আঞ্চলিক গড়ের তুলনায়ও বেশি।
এমপি/ আরআই