শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৫, ০৯-০৮-২০২৬ | আপডেট: ১:২০, ০৯-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
ইতালির রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত’আন্দ্রেয়া হাসপাতালের গবেষক পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার ফল সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি থেকে ৬১ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত ৮৪ শতাংশ রোগীর রক্তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি ছিল। অন্যদিকে হার্ট অ্যাটাক হয়নি—এমন হৃদরোগীদের ৪০ শতাংশ এবং সুস্থ রক্তনালির ব্যক্তিদের ৩২ শতাংশের রক্তে এসব কণা পাওয়া গেছে।
গবেষণায় ধূমপান ও বায়ুদূষণের সঙ্গে রক্তে প্লাস্টিক কণা জমার সম্পর্কও উঠে এসেছে। ধূমপায়ীদের রক্তে উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় প্রায় ছয় গুণ বেশি বলে গবেষকেরা জানিয়েছেন।
এ ছাড়া যারা একই সঙ্গে ধূমপান ও বায়ুদূষণের সংস্পর্শে ছিলেন, তাদের প্রত্যেকের রক্তেই উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। বিপরীতে এ দুই ঝুঁকির বাইরে থাকা ব্যক্তিদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশের রক্তে উচ্চমাত্রার এসব কণা পাওয়া গেছে।
গবেষকদের ধারণা, ধূমপান ও বায়ুদূষণে ফুসফুসের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে অতি ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক কণা রক্তপ্রবাহে প্রবেশের সুযোগ পেতে পারে।
তবে মাইক্রোপ্লাস্টিক সরাসরি হার্ট অ্যাটাক ঘটায় কি না, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান বলেন, বিষয়টি নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
এমপি/ আরআই