শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪, ২৩-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, ডেঙ্গুতে প্রাণ হারানো এক কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী জাতীয় সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এ অভিযান অব্যাহত থাকবে। মশার প্রজনন বন্ধে কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে হবে।
বুটেক্সের মেডিকেল অফিসার ডা: পারভিন সুলতানা বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে পরিবার ও কর্মক্ষেত্র থেকে সচেতনতা শুরু করা জরুরি। তিনি টব, ফুলদানি বা অন্যান্য পাত্রে জমে থাকা পানি দুই থেকে তিন দিন পরপর পরিবর্তন, বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা, মশার কামড় এড়াতে ফুলহাতা পোশাক পরা, মসকিউটো রিপেলেন্ট ব্যবহার এবং রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেন।
ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শরীফুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. আহসান হাবীব, রসায়ন বিভাগের অধ্যাপক ড. নারগিস জাহান আরা, পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হক প্রমুখ।
এমপি/ আরআই