ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডা: বিটু

ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৬, ২৩-০৯-২০২৬

ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়

ছবি: মেডিকেল পোস্ট

“ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা”—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

গতকাল (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা: মুহাম্মদ রায়হান আদনানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের পরিচালক প্রফেসর ডা: শহিদুল্লাহ, আবাসিক সার্জন ডা: বখতিয়ার, এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা: নাজিমুজ্জামান এবং হাসপাতালের সার্জারি ও ইমার্জেন্সি বিভাগের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: আমিনুল, সেক্রেটারি ডা: জুনায়েদ, দপ্তর সম্পাদক ডা: ফারহাদ, ডা: আয়াস, ডা: সেলভারাজসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগতভাবে মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরে ডা: আ ন ম মনোয়ারুল কাদির চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এমপি/ আরআই

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন