শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২২, ৩০-০৯-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ সেপ্টেম্বর মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। প্রায় সাত দশকের দাম্পত্য জীবনের পর স্ত্রীর মৃত্যুর এক দিন পরই হাসপাতালে ভর্তি হলেন মাহাথির।
সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এএফপিকে সুফি বলেন, ‘ডাক্তারি পরীক্ষায় তার দেহে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা পাওয়া যায়নি। সোমবার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’
তিনি আরও বলেন, ‘মানসিক টানাপোড়েন, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাব—সব মিলিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসব বিষয় মোটেও ভালো নয়।’
জানা গেছে, হৃদরোগের সমস্যা রয়েছে মাহাথিরের। অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এদিকে, ১৯৮১ সালে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহাথির। টানা ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ৯২ বছর বয়সে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান মাহাথির মোহাম্মদ।
এমপি/ আরআই