ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

ডব্লিউএইচও

বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৯, ০৪-১০-২০২৬ | আপডেট: ৩:১৯, ০৪-১০-২০২৬

বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর

ছবি: মেডিকেল পোস্ট

পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

সম্প্রতি, নতুন এই তথ্য প্রকাশ করে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশের চেয়ে বেশি। দেশ দুটির গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর ও ৮১ দশমিক ৪ বছর। তবে গড় আয়ু বেশি হলেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকেন—এমনটি নয়। সুস্থভাবে বেঁচে থাকার হার গড় আয়ুর চেয়ে কম।

ডব্লিউএইচওর তথ্য বলছে, করোনার আগে বৈশ্বিক গড় আয়ু ২০২৩ সালে প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। একই সঙ্গে সুস্থভাবে মানুষের বেঁচে থাকার বিষয়টিও ধীরে ধীরে উন্নতি করছে।

২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছরে, যা ২০১৯ সালের ৭৩ দশমিক ৪ বছরের কাছাকাছি। ২০১৯ সালের শেষ দিকে বিশ্বে করোনার সংক্রমণ শুরু হয় এবং ২০২০ সালে তা মহামারির রূপ নেয়। ২০২১ সালে মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে।

ডব্লিউএইচওর ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, ‘জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।’

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন