ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

মেক্সিকো

লেটুসে সাইক্লোস্পোরা সংক্রমণের উৎস নিশ্চিত নয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৫, ০৪-১০-২০২৬

লেটুসে সাইক্লোস্পোরা সংক্রমণের উৎস নিশ্চিত নয়

ছবি: মেডিকেল পোস্ট

মেক্সিকোতে টেইলর ফার্মসের কাটা আইসবার্গ লেটুসের সঙ্গে যুক্ত সাইক্লোস্পোরা পরজীবীর প্রাদুর্ভাবের তদন্তে সংক্রমণের উৎস নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল (৩ অক্টোবর) মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা কোফেপ্রিস জানায়, জাতীয় রেফারেন্স ল্যাবরেটরিতে তদন্তাধীন স্থাপনার কাঁচামাল, প্রস্তুত পণ্য ও পানির নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনায় সাইক্লোস্পোরা পরজীবীর উপস্থিতি পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানায়, পরিবেশগতভাবে পাওয়া তথ্য একাই কৃষিপণ্যকে সংক্রমণের উৎস হিসেবে নিশ্চিত করার জন্য যথেষ্ট প্রমাণ নয়।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানায়, প্রাদুর্ভাবের সঙ্গে মেক্সিকোর টেইলর ফার্মসের উৎপাদিত ও পরে প্রত্যাহার করা কাটা আইসবার্গ লেটুসের শক্তিশালী মহামারিবিদ্যাগত ও ট্রেসব্যাক সম্পর্ক পাওয়া গেছে। তবে কীভাবে লেটুসে দূষণ ঘটেছে, তা নির্ধারণের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

এফডিএ জানায়, মেক্সিকোতে পরিবেশগত দুটি নমুনায় সাইক্লোস্পোরা শনাক্ত হয়েছে। এর একটি ছিল একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে বের হওয়া বর্জ্য পানির নমুনা এবং অন্যটি আইসবার্গ লেটুসের একটি খামারের ড্রেনেজ খাল থেকে নেওয়া নমুনা।

গত ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রাদুর্ভাবটি শেষ হয়েছে বলে ঘোষণা করে। এতে ২১টি অঙ্গরাজ্যে ১২ হাজার ৮৮৩ জন অসুস্থ হন, ৫৭০ জন হাসপাতালে ভর্তি হন এবং দুজনের মৃত্যু হয়।

মেক্সিকো জানিয়েছে, তদন্তজুড়ে তারা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষকে ট্রেসেবিলিটি তথ্য, পরিদর্শন ও নমুনা দিয়ে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে দেশটি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন